সুন্দরবনের জল পথে সরকার দুয়ারে দুয়ারে - The News Lion

সুন্দরবনের জল পথে সরকার দুয়ারে দুয়ারে




দি নিউজ লায়ন ;  মঙ্গলবার দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে রাজ্য সরকার রাজ্যবাসীর বাড়ির দুয়ারে দুয়ারে নিয়ে এসেছে সরকারি এক গুচ্ছ পরিষেবার কর্মসূচি।আর সেই কর্মসূচি বাস্তবে রুপ দিতে কোমড় বেঁধে নেমে পড়লো সরকারি আধিকারিক থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী,বিধায়ক,সাংসদ গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ।


এদিন সুন্দরবনের গোসাবা,ক্যানিং-১ ও ২,বাসন্তী ব্লকের প্রত্যন্ত এলাকায় জলপথে এবং স্থল পথে সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হল।এই কর্মসূচি চলবে ১ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত।পাশাপাশি সুন্দরবনের সাগর ব্লকের রুদ্রনগর, রামকারচার,পাথর প্রতিমার দিগম্বরপুর,মথুরাপুর পশ্চিম, মথুরাপুর-২ ব্লকের নন্দকুমারপুর,ক্যানিং-১ ব্লকের দাঁড়িয়া,কুলপি বাবুরমহল,বেলপুকুর,বাসন্তীর চড়াবিদ্যা,গোসাবা রাঙাবেড়িয়া, ক্যানিং-২ ব্লকের সারেঙ্গাবাদ সহ বিভিন্ন পঞ্চায়েতের গুলিতে শুরু হয় সরকারি প্রকল্পের কর্মসূচি।


আর এই কমসূচীতে সাধারণ মানুষের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতন।এদিন ছাত্র ছাত্রীদের এই কমসূচীতে কাস্ট সার্টিফিকেট তুলে দেওয়া হয়।ফলে বহু ছাত্র ছাত্রী ঘরে বসে তাদের কাষ্ট সার্টিফিকেট পেয়ে খুবই খুশি।এমনকি  বহু আদিবাসী বৃদ্ধ ও বৃদ্ধা আদিবাসী বার্ধক্য ভাতা ফর্ম পূরণ করতে পেরে তারা খুশি হয়।পাশাপাশি সরকারি এমন ধরনের অভিনব উদ্যোগ কে সাধুবাদ জানায়।


এদিন ক্যানিং পশ্চিম কেন্দ্রর বিধায়ক শ্যামল মন্ডল বলেন দাঁড়িয়া অঞ্চলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাড়ির দুয়ারে দুয়ারে এসে সরকারি ১১ টা প্রকল্পের কর্মসূচি শুরু হয়েছে।ফলে হাজার হাজার মানুষজন উপকৃত হচ্ছে।জেলা শাসক পি উলগানাথ বলেন জেলা জুড়ে শুরু হয়েছে বিভিন্ন প্রকল্পের পরিষেবার কর্মসূচি মানুষের বাড়ির দুয়ারে দুয়ারে।ফলে উপকৃত হচ্ছে ছাত্রী ছাত্রী থেকে শুরু করে সব ধরনের মানুষজন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.